সীমান্তবর্তী তিন উপজেলায় পরিবেশ রক্ষায় সচেতনতা: স্বেচ্ছাসেবীদের ব্যানার স্থাপন কর্মসূচি

সীমান্তবর্তী তিন উপজেলায় পরিবেশ রক্ষায় সচেতনতা: স্বেচ্ছাসেবীদের ব্যানার স্থাপন কর্মসূচি
১৩ এপ্রিল ২০২৬, ৩:২৫ পিএম

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীতে বন উজার ও অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথভাবে সচেতনতা মূলক ব্যানার স্থাপন কর্মসূচি পালন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

সম্প্রতি তিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও বনাঞ্চল সংলগ্ন এলাকায় এসব ব্যানার স্থাপন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাগুলোতে অবাধে বন উজার এবং নদী ও পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে।

তারা বলেন, “প্রকৃতি রক্ষা করতে হলে এখনই সবাইকে সচেতন হতে হবে। বন ধ্বংস ও অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে।”

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

স্থানীয় বাসিন্দারাও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হলে পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

স্বেচ্ছাসেবীরা জানান, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে এবং বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।