পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

বুধবার (২৫ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েকশ' নারী-পুরুষ বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন

২৫ মার্চ ২০২৬, ৪:২০ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক)'র পরিচালক হিসেবে কর্মরত আবুল হাসনাত নামের এক পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার (২৫ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েকশ' নারী-পুরুষ বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

অভিযুক্ত আবুল হাসনাত ছোট পাথাইলহাট এলাকার অ্যাডভোকেট শামসুল হক নান্নুর ছেলে। বর্তমানে দুর্নীতি দমন কমিশন-দুদকের পরিচালক (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) হিসেবে কর্মরত।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, আবুল হাসনাত একজন ভূয়া মুক্তিযোদ্ধার ছেলে। তিনি পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতার ছেলে হওয়ায় আওয়ামী লীগের আমলের ১৭ বছরে দলীয় প্রভাবে এলাকার আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ট। গত ১৭ বছরে এলাকায় তাদের ভয়ে বিএনপি-জামায়াতের লোকজন ঘরছাড়া ছিল। এমন কোনো নির্যাতন-অত্যাচার নেই যা তারা করেনি। এলাকাবাসী অতিষ্ঠ। বাড়ির পাশে একটি মাঠের পুরো জমি দখল করে মাছ চাষ করছেন। কেউ মাছ ধরতে গেলে অস্ত্র নিয়ে মরতে আসে আবুল হাসনাতের ভাই সোহাগ ও তার লোকজন। অনেক মানুষের জমি জোর করে দখল করেছেন তারা। তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবি জানান ভুক্তভোগী এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত দুদক কর্মকর্তা আবুল হাসনাত বলেন, কি নিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হলো আমি জানি না। কিছুদিন আগে জমি নিয়ে মারামারি হয়েছে, এই জন্য হয়তো (মানববন্ধন) হয়েছে। জমির বিষয়ে মামলা-মোকদ্দমা আছে। কাগজপত্র দেখে যাদের কাগজপত্র ঠিক আছে তারাই জমি পাবে। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যারা চাকরি করে তাদের বিরুদ্ধেই তারা এমন অভিযোগ করছে।

সর্বশেষ

আরো পড়ুন
উৎসব মুখর পরিবেশে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

উৎসব মুখর পরিবেশে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

খেলাধুলা
কুড়িগ্রামে ভাঙ্গা  সেতুর সংস্কার,দ্রূত ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন।

কুড়িগ্রামে ভাঙ্গা সেতুর সংস্কার,দ্রূত ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন।

জনদুর্ভোগ
যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

সারাদেশ
সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নাছির উদ্দিন নাছির

ভুয়া পোস্ট ঘিরে শাহবাগে রণক্ষেত্র / সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নাছির উদ্দিন নাছির

গণমাধ্যম
ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

শিক্ষা
রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

আইন-আদালত
কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন