বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
২৪ মার্চ ২০২৬, ৪:২৩ পিএম

টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিসহ সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।


মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ​গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল বাসাইল রাজনৈতিক মোড় এলাকায় অভিযান চালায়। এসময় পারভেজ মিয়ার মুদি দোকানের সামনে থেকে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- বাসাইল পূর্বপাড়ার মৃত আ. আজিজ মিয়ার ছেলে ​আবদুল সালাম (৩৫) এবং কাঞ্চনপুর ইউনিয়নের ছনকাপাড়া এলাকার মাসুদ মিয়ার ছেলে ​মাহিম মিয়া (১৯)। 


​তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।


​পৃথক আরেকটি অভিযানে লাভলু ছিদ্দিক মিয়া নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকেও আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


​বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন