নোয়াখালীতে টিআরসি নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
নোয়াখালী জেলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ কার্যক্রমকে সামনে রেখে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ পুলিশ এর উদ্যোগে নোয়াখালী জেলা পুলিশ লাইন্স-এর শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন। তিনি আগামী ২৪, ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষাকে সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই নিশ্চিত করতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টিআরসি নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে নির্ধারিত তারিখে প্রার্থীদের বিভিন্ন ধাপে যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।
আপনার মতামত লিখুন