গণমাধ্যমে ব্যাপক পদত্যাগের খবর ছড়ালেও উপাচার্য বলছেন, হাতে এসেছে মাত্র তিনটি আবেদন; স্বাক্ষর সংগ্রহ এখনও চলমান বলে দাবি শিক্ষক প্রতিনিধিদের

‘গণপদত্যাগ’ নিয়ে ধোঁয়াশা: ৭২ শিক্ষকের সরে দাঁড়ানোর দাবি, দপ্তরে নেই আনুষ্ঠানিক আবেদন

ক্যাম্পাস
‘গণপদত্যাগ’ নিয়ে ধোঁয়াশা: ৭২ শিক্ষকের সরে দাঁড়ানোর দাবি, দপ্তরে নেই আনুষ্ঠানিক আবেদন
১৩ মে ২০২৬, ২:০৪ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রশাসনিক বিভিন্ন পদ থেকে ৭২ জন শিক্ষক পদত্যাগ করেছেন বলে দাবি করা হলেও, বাস্তবে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বা উপাচার্য দপ্তরে তার কোনো আনুষ্ঠানিক প্রতিফলন দেখা যায়নি। গণমাধ্যমে পদত্যাগের খবর প্রচারিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তারা এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো বৈধ আবেদন হাতে পায়নি।

শিক্ষকদের পক্ষ থেকে জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজ আশরাফুল হক দাবি করেন, এখন পর্যন্ত প্রায় ৭০ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

তবে কেন তা দপ্তরে পৌঁছালো না, এমন প্রশ্নে সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক জানান, “এখনও সিগনেচার কালেকশন শেষ হয়নি। প্রক্রিয়াটি শেষ হলেই আনুষ্ঠানিকভাবে তা জমা দেওয়া হবে।”

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিভাগের চেয়ারম্যান জানিয়েছেন, তারা ব্যক্তিগতভাবে এখনো কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি।তবে সবাই যেটা করবে সেটাই তার কথা।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, “আমি কোনো পদত্যাগপত্র পাইনি। আমার অফিস তালাবদ্ধ ছিল, শিক্ষকরা কোথায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তা তারাই ভালো বলতে পারবেন।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম স্পষ্ট জানিয়েছেন যে, মাত্র তিনজনের পদত্যাগপত্র তিনি পেয়েছেন। এর বাইরে বিপুল সংখ্যক শিক্ষকের পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। উপাচার্যের অভিযোগ, আন্দোলনকে অতিরঞ্জিত করতেই ‘গণপদত্যাগের’ বিষয়টি প্রচার করা হচ্ছে।সূত্র (ববিসাস)

সর্বশেষ

আরো পড়ুন
পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

অপরাধ ও দুর্নীতি
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ
কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

ক্যাম্পাস
দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

সারাদেশ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণমাধ্যম
মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা / মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

অপরাধ ও দুর্নীতি
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস

ক্যাম্পাস এর আরও সংবাদ

আরো পড়ুন