মা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

ক্যাম্পাস
মা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা
১০ মে ২০২৬, ২:৩৯ পিএম

পৃথিবীর বদলে যাওয়া এই সময়ে অনেক কিছুই যান্ত্রিক হয়ে গেছে, কিন্তু বদলায়নি মায়ের স্নেহের আঁচল। শত কষ্টের মাঝেও সন্তানের হাসিমুখ দেখে নিজের সব ক্লান্তি ভুলে যাওয়ার নামই মা। প্রাচীন গ্রিস ও রোমে মাতৃত্বকে সম্মান জানানোর নানা আয়োজন থাকলেও আধুনিক মা দিবসের প্রবর্তক হিসেবে পরিচিত Anna Jarvis। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রে প্রথম আনুষ্ঠানিকভাবে মা দিবস পালিত হয় এবং পরে ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট Woodrow Wilson মে মাসের দ্বিতীয় রবিবারকে জাতীয় মা দিবস হিসেবে ঘোষণা করেন।প্রতি বছর আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশ্বজুড়ে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হলেও, মায়ের অবদান কোনো একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। এবারের মা দিবসকে ঘিরে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন জাককানইবি প্রতিনিধি ইমরান হোসেন ইফরান।মাকে নিয়ে অনুভূতি ব্যক্ত করে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেবা ফাউজিয়া আনিকা বলেন, প্রথমেই পৃথিবীর সকল মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা। “মা”- ছোট্ট একটি শব্দ, কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা, সবচেয়ে নিরাপদ আশ্রয় আর সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক। একজন মা নিজের সুখ, স্বপ্ন আর ক্লান্তি ভুলে শুধু সন্তানের হাসিটুকু দেখার জন্য সারাজীবন নিঃস্বার্থভাবে চেষ্টা করে যান।

তিনি আরো বলেন, মায়ের সাথে জড়িয়ে থাকা আমারও কিছু ব্যক্তিগত স্মৃতি আছে, যেগুলো আজও আমাকে অনুপ্রাণিত করে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। অনেক জায়গায় চান্স পাচ্ছিলাম না, হতাশ হয়ে পড়ছিলাম। কিন্তু মা কখনো আমাকে ভেঙে পড়তে দেননি। তিনি সবসময় বলতেন, “না পেলেও সমস্যা নাই, আরেকবার চেষ্টা করবি। কিন্তু খারাপ কিছু করবি না, ভেঙে পড়বি না। পেলি তো ভালো, না পেলেও সমস্যা নাই।” মায়ের এই কথাগুলোই আমাকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছে। সেই সাহস আর মোটিভেশন নিয়েই আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাই। মাকে আমি অনেক ভালোবাসি। সত্যি বলতে, মায়ের চেয়ে আপন আর কেউ হয় না। যত রাগ-অভিমানই থাকুক না কেন, দিন শেষে মা-ই থাকেন আমাদের সবচেয়ে কাছের মানুষ হয়ে।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া বিনতে সুলতান বলেন, 

"মাকে আমার পড়ে না মনে

শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে

একটা কী সুর গুণগুণিয়ে কানে আমার বাজে,

মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে।"

- রবীন্দ্রনাথ ঠাকুর

মা দিবস এলেই মনে পড়ে যায় শৈশবের দিনের কথা। যখন জীবন জটিল ছিল না, মায়ের স্নেহের আঁচল তখন সব ভয়-অস্থিরতা থেকে আমাকে আগলে রাখতো। জীবন এখনো এতোটা জটিল না, কারন এখনো সব দুশ্চিন্তা, অস্থিরতা মায়ের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারি।চারপাশের মানুষজনকে সুখের সজ্ঞা জিজ্ঞেস করলে বাহারীসব সজ্ঞা পাওয়া যাবে। কিন্তু আমার কাছে সুখ মানে দিনের শেষে ঘরে ফিরে মায়ের স্নেহময়ী মুখ দেখতে পাওয়া।আমার কাছে সুখ মানে মায়ের সাথে খুনসুটি আর আমার উপর মায়ের করা ছোট্টছোট্ট মানঅভিমান। নিজেকে আজকাল খুব সৌভাগ্যবতী মনে হয়, কারন নিষ্ঠুরতম এই পৃথিবীতে আমাকে বোঝার মতো একটা মানুষ অন্তত আছে। মা দিবসে পৃথিবীর সকল মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা।

একই বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাইম হোসেন সৌরভ বলেন, International Mother's Day" হলো মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। সন্তানের প্রথম হাতেখড়ি শুরু হয় মায়ের হাত ধরেই। একজন সন্তানের প্রথম শিক্ষাগুরু তার মমতাময়ী মা। তাইতো নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, "Give me an educated mother, I shall give you an educated nation." আমার অষ্টম শ্রেণির অর্ধবার্ষিকী পরীক্ষার পরপরই যে অকল্পনীয় একটা সময় আসতে চলছে, তা আজো কল্পনা করতে পারি না। রাজনৈতিক কারণে আমার বাবাকে দীর্ঘ ৪ বছর আত্মগোপনে থাকতে হয়। এই দীর্ঘ ৪ বছরে আমার জে.এস.সি (J.S.C) ও এস.এস.সি (S.S.C) পরীক্ষা, অপরিণত বয়সে বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠান গুছিয়ে নেওয়ার দক্ষতা এবং পরিবারের সকল দায়িত্ব পালন করা— এসবের পেছনে মায়ের অবদান অনস্বীকার্য।হয়তো মা-কে কখনো মুখ ফুটে বলতে পারব না, "মা, তোমাকে আমি অনেক ভালোবাসি।" ঈদুল আজহার কোরবানির মাংস হাতে নিয়ে রান্না করা আর হয়তো মা-কে বোঝাতে পারব না "মায়ের প্রতি আমার ভালোবাসা কতটুকু। সৃষ্টিকর্তার রহমতে ধ্বংসের মুখে থাকা পরিবারকে তিল তিল করে টিকিয়ে রাখার সংগ্রাম করা মাকে হয়তো তা বলে বোঝানো যাবে না 'মা', তোমাকে আমি অনেক সম্মান করি। মায়ের প্রতি ভালোবাসার এই দিনটিকে ঘিরে নয়, সারা বছরই তোমাকে ভালোবাসতে চাই। ভালোবাসতে চাই আমৃত্যু পর্যন্ত।

সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জায়েদ আহাম্মদ বলেন, "মা" একটিমাত্র শব্দ, অথচ এর বিস্তার অনন্ত। জন্মের পূর্ব মুহূর্ত থেকেই যিনি সন্তানের অস্তিত্বকে আপন সত্তায় ধারণ করেন, জন্মের পর নিঃস্বার্থ স্নেহ, ত্যাগ ও মমতায় যিনি জীবনকে পরিপূর্ণ করে তোলেন—তিনি মা।মানবজীবনের সবচেয়ে নির্মল আশ্রয়, সবচেয়ে নির্ভরতার নাম মা। সন্তানের হাসির জন্য একজন মা নিজের স্বপ্ন ও স্বাচ্ছন্দ্য নির্বাকেই বিসর্জন দেন। সন্তানের বেদনায় যার হৃদয় ভারাক্রান্ত হয়, সন্তানের সাফল্যে যার চোখ আনন্দে দীপ্ত হয়—তিনিই মা।মায়ের মহিমা কোনো নির্দিষ্ট দিবসের সীমায় আবদ্ধ নয়। তবুও আন্তর্জাতিক মা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—মায়ের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশে যেনো আমরা কখনো উদাসীন না হই। আজ পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা—পৃথিবীর প্রতিটি মাকে শান্তিতে রাখুন ইহকালে এবং পরকালে।

সর্বশেষ

আরো পড়ুন
পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

অপরাধ ও দুর্নীতি
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ
কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

ক্যাম্পাস
দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

সারাদেশ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণমাধ্যম
মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা / মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

অপরাধ ও দুর্নীতি
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস