কুবিতে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার সূচনা

ক্যাম্পাস
কুবিতে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার সূচনা
১৭ এপ্রিল ২০২৬, ৩:১৪ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি-(সিওইউডিএস)-এর উদ্যোগে আয়োজিত ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হয়েছে। 


আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অডিটোরিয়াম কক্ষে সিওইউডিএসের সভাপতি সাদিয়া আফরিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে এ পর্ব শুরু হয়। 


এতে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দলের ৯৬ জন বিতার্কিক।



আয়োজকরা জানান, ১ম সিওইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা দুইটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে, আন্তঃস্কুল-কলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয়। এর মধ্যে আন্তঃস্কুল-কলেজ পর্বের প্রথম রাউন্ড গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে ১২টি দল অংশ নেয় এবং সেখান থেকে ২টি দল ফাইনালে উত্তীর্ণ হয়েছে।


আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হবে আজ (১৭ এপ্রিল) ৩২টি টিম থেকে ২ টি দল ফাইনালে উত্তীর্ণ হবে এবং উভয় পর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল।


ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ছিল। এবার সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। এবারের আয়োজনে মোট ৫৬টি দল অংশ নিচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সারা দেশের স্কুল-কলেজকে সম্পৃক্ত করে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।


কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর সভাপতি সাদিয়া আফরিন তার স্বাগত বক্তব্যে বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা বিতর্কদের আন্তরিক ধন্যবাদ, আপনারা আসাতেই আমরা এতো সুন্দর আয়োজন সম্পন্ন করতে পেরেছি, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি যুক্তি, সহনশীলতা ও চিন্তার বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা বিশ্বাস করি, এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক জ্ঞান বিনিময় ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে।

সিওইউডিএস প্রতিষ্ঠার পর থেকেই আমরা একটি জাতীয় পর্যায়ের বিতর্ক আয়োজনের স্বপ্ন দেখেছি। আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতে এই আয়োজনকে আরও বিস্তৃত করে আন্তর্জাতিক পর্যায়েও নিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

অপরাধ ও দুর্নীতি
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ
কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

ক্যাম্পাস
দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

সারাদেশ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণমাধ্যম
মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা / মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

অপরাধ ও দুর্নীতি
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস

ক্যাম্পাস এর আরও সংবাদ

আরো পড়ুন