সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মণিরামপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল একমাত্র সন্তানের: ঘাতক পিকআপ আটক

মণিরামপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল একমাত্র সন্তানের: ঘাতক পিকআপ আটক

বিশেষ প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান রানু (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার লাউড়ী মোড়স্থ পাওয়ার স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

‎‎নিহত মেহেদী হাসান রানু পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামের রকিব মৌরির একমাত্র ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মেহেদী হাসান তার মোটরসাইকেল নিয়ে মণিরামপুর-কেশবপুর সড়কের লাউড়ী মোড় এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পাওয়ার স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক পিকআপটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তারা পিকআপটি মণিরামপুর হাসপাতালের সামনে নিয়ে অবস্থান নেন এবং চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। স্থানীয়দের অভিযোগ, চালকের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই এই অকাল প্রাণহানি ঘটেছে।

‎খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাতেমা খাতুন তাকে মৃত ঘোষণা করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন