বুধবার, ২৭ মে ২০২৬
ফের বাড়লো জেট ফুয়েলের দাম

ফের বাড়লো জেট ফুয়েলের দাম

ডেস্ক রিপোর্ট

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও এক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের জন্য মূল্য বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ রাত ১২টা থেকে নতুন দর কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন নির্ধারিত অনুযায়ী, এপ্রিল মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম এক দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে এক দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২৪ মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য লিটার প্রতি দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে এক দশমিক ৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছিল।

বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইটে দেশি ক্রেতা এবং আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি ক্রেতারা ঢাকার হযরত শাহজালাল, চট্টগ্রামের হযরত শাহ আমানত, সিলেটের ওসমানী, যশোর ও কক্সবাজার বিমানবন্দর থেকে জেট ফুয়েল সংগ্রহ করছেন। ভবিষ্যতে চালু হতে যাওয়া বিমানবন্দরগুলোতেও নতুন মূল্য কার্যকর হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন