সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁওয়ে ইউএনও'র সামনে তেল নিতে এসে বিপত্তি; তেল উপচে পড়ায়—চালক উধাও

ঠাকুরগাঁওয়ে ইউএনও'র সামনে তেল নিতে এসে বিপত্তি; তেল উপচে পড়ায়—চালক উধাও

মামুনুর রশিদ মামুন

ঠাকুরগাঁও সদর উপজেলায় জ্বালানি তেল নিতে এসে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৫০০ টাকার তেল নিতে আসা এক মোটরসাইকেল চালক মাত্র ৪০০ টাকাতেই ট্যাংকি পূর্ণ হয়ে গেলে অতিরিক্ত তেল উপচে মাটিতে পড়ে যায়। এ সময় তিনি বাকি টাকা ফেরত না নিয়েই দ্রুত স্থান ত্যাগ করেন।অন্যদিকে, হাফ ট্যাংকির বেশি তেল থাকা সত্ত্বেও অনেক চালক তেল নিতে এলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে প্রকৃত প্রয়োজন না থাকলেও কাগজে-কলমে তেল নেওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে আজ কঠোর অবস্থান নিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম। তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে জানিয়েছেন, অপ্রয়োজনীয়ভাবে তেল নিতে এসে অপচয় বা অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানাও করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে সবাইকে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অযথা ভিড় বা অপচয় এড়িয়ে সচেতন হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, কিছু অসাধু ব্যক্তিদের জন্য তেলের সংকট তৈরী হচ্ছে। গাড়ীতে তেল থাকার পরেও অনেকে তেল নিচ্ছে। এসব ব্যক্তিদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন