বুধবার, ২৭ মে ২০২৬
মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধস, এক মাসে আয় কমলো ১৭ শতাংশ

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধস, এক মাসে আয় কমলো ১৭ শতাংশ

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের আয়ে বড় ধরনের পতন হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি আয় হয়েছে ৫৮১ মিলিয়ন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ১৭ দশমিক ১৮ শতাংশ কম।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের হালনাগাদ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। তথ্যমতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্কারোপের পর থেকেই দেশটিতে বিভিন্ন দেশের পোশাক রপ্তানি আয় কমতে শুরু করেছে। এর প্রভাবে চীন ও ভারতের মতো বড় রপ্তানিকারক দেশগুলোও সংকটে পড়েছে। ফেব্রুয়ারি মাসে চীনের রপ্তানি আয় কমেছে ৫২ শতাংশ এবং ভারতের কমেছে ২৯ শতাংশ। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভিয়েতনামের রপ্তানি আয় ২ শতাংশের কিছু বেশি বেড়েছে।

উল্লেখ্য যে, চলতি অর্থবছরের জুলাই মাসের পর থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় ধারাবাহিকভাবে কমছে, যা দেশের অর্থনীতিতে উদ্বেগের সৃষ্টি করেছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন