সোমবার, ২০ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে আজ রাজপথে নামছে ১১ দল

গণভোটের রায় বাস্তবায়নে আজ রাজপথে নামছে ১১ দল

ডেস্ক রিপোর্ট

সংবিধান সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিকেল ৫টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

গত ২ এপ্রিল জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে। সংবিধান সংশোধন নয়, বরং সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, এ জন্য অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে তারা সেমিনার, সিম্পোজিয়াম এবং দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে জনমত গঠন করবে। এরপরও সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে অগ্রাহ্য করার মাধ্যমেই ফ্যাসিবাদের সূচনা হয়। জামায়াতে ইসলামী কোনো 'কাটাছেঁড়া' সংবিধান চায় না। জনগণের অধিকার এবং অভিপ্রায় অনুযায়ী সংবিধান সংস্কার না হওয়া পর্যন্ত ১১ দলের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন