গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক 'বি' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) দেশের ২১ টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যপী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
'বি' ইউনিটে ৯৩ হাজার ১০২টি আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৬ হাজার ৭৬২ ভর্তিচ্ছু শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৮২.৪৫ শতাংশ। এর মধ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সর্বোচ্চ উপস্থিতি হার ৮৮.৮১ শতাংশ এবং সর্বনিম্ন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যার উপস্থিত হার ৬১ শতাংশ। ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, প্রায় সকল কেন্দ্রে উপস্থিতি হার ভালো ছিল। তবে দুই একটি কেন্দ্রে উপস্থিতি হার কম ছিল। অনুপস্থিতির হার ১৭.৫৫ শতাংশ অর্থাৎ অনুপস্থিত ছিল ১৬ হাজার ৩৪০ জন পরিক্ষার্থী। এবং খুব শীঘ্রই 'বি' ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, খুবই ভালো ভাবে পরিক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। আমি শিক্ষার্থীদের কে জিজ্ঞেস করলাম কেমন পরীক্ষা হচ্ছে ওরা বলল ভালো পরীক্ষা হচ্ছে প্রশ্ন ভাল হয়েছে। গত পরীক্ষাটি ও খুবই সুন্দরভাবে হয়েছে যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয় এগুলো থেকে অভিযোগ আসেনি সেক্ষেত্রে আমরা অনুমান করে নিতে পারি সবকিছু ঠিকঠাকই আছে।
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ ভর্তিচ্ছু আবেদন করেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ২৪০ জন ভর্তিচ্ছু আবেদন করেন। আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ও আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।