সোমবার, ২০ এপ্রিল ২০২৬
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় গোবিপ্রবি'র আল কোরআন ক্লাব

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় গোবিপ্রবি'র আল কোরআন ক্লাব

মো: আরমান মজুমদার

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র ও মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আল কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাব। 

আজ ৩রা এপ্রিল (শুক্রবার) সকাল থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এধরণের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আল কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের সকল সদস্যবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন গোবিপ্রবির আল কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের উপদেষ্টা আমির হামজা, পরিচালক সাইফুল্লাহ ইসলামসহ অন্যান্য ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। 

ভর্তি পরীক্ষা উপলক্ষে আল কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের পক্ষ থেকে তথ্য সহায়তা কেন্দ্র ও মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। সেখানে পরীক্ষার্থীদের জন্য কলম, সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য আলাদাভাবে বসার জন্য অভিভাবক কর্ণার এর ব্যবস্থা ছিলো। 

আল কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের সেক্রেটারি আবু হুরায়রা ইসলাম সাইফুল্লাহ  বলেন, "সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ার পক্ষে আমরা শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেছি। তারই ধারাবাহিকতায় আমরা এখানে বুথ দিয়েছি। এখানে তাদের জন্য ফুল, কলম, স্যালাইন, ঔষধ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ফোন, মানিব্যাগ সহ আনুষঙ্গিক জিনিসপত্র আমরা নিরাপদে জমা রাখছি৷ দূরদূরান্ত থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘবে আমরা  সাধ্যমতো সবসময় তাদের পাশে আছি।"

তাছাড়াও তিনি আরও বলেন, "আমরা প্রতিবছর এই সহায়তা কেন্দ্র করে থাকি এবং আমাদের উদ্দেশ্য হলো একটি সৎ যোগ্য ও দক্ষ নাগরিক গড়ে তোলার প্রত্যয়ে কাজ করি। আগামীর বাংলাদেশ বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের কাছে ইসলামি দাওয়াত পৌঁছে দেওয়ায় আমাদের নৈতিক দায়িত্ব। তারই ধারাবাহিকতায় আমরা তাদের পাশে কাজ করছি।"

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন