সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বাঘারপাড়ায় নছিমন-অটোভ্যান সংঘর্ষ: প্রাণে বেঁচে ফিরলেন চালক ইসলাম

বাঘারপাড়ায় নছিমন-অটোভ্যান সংঘর্ষ: প্রাণে বেঁচে ফিরলেন চালক ইসলাম

মেহেদী হাসান রিপন

সকালবেলার ব্যস্ততা বিষাদে রূপ নিতে পারত এক নিমিষেই। অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন ইসলাম (২৩) নামে এক নছিমন চালক। শুক্রবার সকাল ৯টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার বনগাঁ নামক স্থানে একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নছিমন চালক ইসলাম নিজের গাড়িটি নিয়ে রায়পুরের দিকে যাচ্ছিলেন। বনগাঁ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া অটোভ্যান সরাসরি নছিমনটিকে ধাক্কা দেয়। এতে নছিমনটি ক্ষতিগ্রস্ত হয় এবং ইসলাম মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রক্তাক্ত হন।

আহত ইসলাম বাঘারপাড়া থানার ভদ্রডাঙ্গা গ্রামের জলিল খানের ছেলে।দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় ইসলামকে উদ্ধার করে কালক্ষেপণ না করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন:"আহত যুবকের মাথায় গভীর ক্ষত থাকলেও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে তার অবস্থা এখন স্থিতিশীল। আপাতত তিনি আশঙ্কামুক্ত রয়েছেন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।"

সড়কের এই মোড়টিতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা দ্রুতগামী ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের ওপর প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন