সোমবার, ২০ এপ্রিল ২০২৬
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদের নাম ঘোষণা করেছে। ২ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দলের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করতে একাধিক নেতাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন— মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজহারুল ইসলাম তামিম, নাজমুল হক, জুবাইদুর রহমান নাঈম, আবদুল্লা আল-মাসুদ সেতু এবং মো. রিফাত আহমেদ ইমন।

এছাড়া সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মজিবুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে এমদাদুল হক (এমদুল্লাহ্), জুনায়েদুল ইসলাম, হারুনুর রশিদ, নজরুল ইসলাম খান তোতা, সোলাইমান হোসেন সালমান, ফরিদ উদ্দীন সৌরভ ও রেজিনা আক্তারকে মনোনীত করা হয়েছে।

দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে সারাদেশে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন