বুধবার, ২৭ মে ২০২৬
পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পাবনা

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকালে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা সড়ক বিভাগের আয়োজনে পাবনা টাউন এন্ড সেকশন হতে বাসস্ট্যান্ড গাছপাড়া পর্যন্ত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ, উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল ইসলাম সহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকড. শাহেদ মোস্তফা বলেন, দেশকে সবুজায়ন করতে সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসাবে সড়কের দু'পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন