বুধবার, ২৭ মে ২০২৬
মোর্শেদের পরিক্ষা মূলক হলুদ তরমুজ চাষে সাফল্য

মোর্শেদের পরিক্ষা মূলক হলুদ তরমুজ চাষে সাফল্য

তিমির বনিক

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলার ডোমাবাড়ি গ্রামের বাসিন্দা পরিবেশ ও সংবাদকর্মী খোর্শেদ আলম। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে হলুদ তরমুজ চাষাবাদের শখ জাগে তার। পরীক্ষামূলকভাবে ২০২২ সালে প্রথমবারের মতো এই তরমুজ চাষ করে সফল হন তিনি। এর পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তার।

জুড়ীতে হলুদ তরমুজ চাষের প্রথম উদ্যোগে এই তরুণ উদ্যোক্তার। প্রতিবছর নতুন প্রজাতির হলুদ তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। একসময়ের পতিত জমি আজ সবুজ তরমুজ খেতে রূপান্তরিত হয়েছে। দিগন্তজোড়া সবুজ মাঠে বাম্পার ফলন যেমন খোর্শেদ আলমের মুখে আনন্দের হাসি ফুটিয়েছে, তেমনি স্থানীয় মানুষজন ও কৃষিপ্রেমীদের কাছে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন