বুধবার, ২৭ মে ২০২৬
নবীনগর সরকারি কলেজে পাস বাণিজ্যের অভিযোগ টাকা দিলেই পাস ? বরখাস্ত কর্মচারী

নবীনগর সরকারি কলেজে পাস বাণিজ্যের অভিযোগ টাকা দিলেই পাস ? বরখাস্ত কর্মচারী

বিশেষ প্রতিনিধি

পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের বলা হতো, “টাকা দিলে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হবে!” জনপ্রতি নেওয়া হয়েছে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা এই ঘটনায় কলেজের অফিস সহায়ক (খণ্ডকালীন) রাজীব হোসেনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া নৈশপ্রহরী শামীম মিয়ার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (৩১ মার্চ) কলেজের অধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন একটি জাতীয় পত্রিকায় খবর প্রকাশের পরই দ্রুত নড়েচড়ে বসে কলেজ প্রশাসন প্রাথমিক তদন্তে দুইজনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে তবে এলাকাজুড়ে গুঞ্জন এই চক্রের পেছনে আরও বড় কেউ আছে।

প্রশ্ন উঠছে—শিক্ষা প্রতিষ্ঠানেও যদি এমন বাণিজ্য চলে, তাহলে শিক্ষার্থীরা যাবে কোথায় দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে সচেতন মহল।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন