বুধবার, ২৭ মে ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটে প্রথম যশোরের ফারহানা সুলতানা ঐশি

গুচ্ছের ‘সি’ ইউনিটে প্রথম যশোরের ফারহানা সুলতানা ঐশি

মো. মিনহাজুর রহমান মাহিম

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশি।

সোমবার (৩০ মার্চ) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘সি’ ইউনিটে মোট ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৭.৫০ শতাংশ, অর্থাৎ ১৯ হাজার ৬০৬ জন।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পাস মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৬ শতাংশ, অর্থাৎ ১২ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী। অপরদিকে, ৩০ নম্বরের নিচে পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩৩.৫০ শতাংশ, অর্থাৎ ৬ হাজার ৬২২ জন।

ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ৮৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া ফারহানা সুলতানা ঐশি। এছাড়া এ বছর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ৫।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন