শেরপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় পূর্ণ প্যানেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেজেলা আইনজীবী সমিতি । আজ রবিবার (২৯ মার্চ) নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নবগঠিত কমিটিতে আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সভাপতি এবং এ.এইচ.এম নূরে আলম (হীরা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি পদে মো. আদিলুজ্জামান (আদিল) ও মোহাম্মদ ফরহাদ আলী। সহ-সাধারণ সম্পাদক পদে মো. আল-আমিন ও মো. সাব্বির হাসান। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার হোসেন (আরিফ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে ফয়সাল আহমেদ নূর এবং অডিটর হিসেবে মোস্তফা আশেকুজ্জামান বুলবুল নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ৪ জন হলেন— রাকিবুল হাসান, মো. আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু এবং তাহমিনা আক্তার।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান এবং সদস্য অ্যাডভোকেট খন্দকার মমতাজুল করিম ও অ্যাডভোকেট মো. জাহিদুল হক আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি পদের বিপরীতে একক প্রার্থী থাকায় নির্বাচন বিধি মোতাবেক তাঁদের সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এই জয়ে আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে।