বুধবার, ২৭ মে ২০২৬
ইরানের শিক্ষা প্রতিষ্ঠানে হামলার জেরে আইআরজিসির আলটিমেটাম

ইরানের শিক্ষা প্রতিষ্ঠানে হামলার জেরে আইআরজিসির আলটিমেটাম

আন্তর্জাতিক ডেক্স

ইরানের দুটি প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দুটি প্রতিষ্ঠানে সম্প্রতি হামলা চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় তারা সমজাতীয় স্থাপনায় পাল্টা আঘাত হানার পরিকল্পনার কথা জানায়।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি এই হামলার পরিকল্পনা থেকে সরে আসার জন্য যুক্তরাষ্ট্রকে একটি শর্ত ও সময়সীমা বেঁধে দিয়েছে। আগামী ৩০ মার্চের মধ্যে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক নিন্দা জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই পদক্ষেপ না নিলে হামলার পরিধি আরও বিস্তৃত করা হবে এবং আরও বেশি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানকে টার্গেট করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

একইসঙ্গে সম্ভাব্য প্রাণহানি এড়াতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের অবিলম্বে ক্যাম্পাস থেকে অন্তত এক কিলোমিটার দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে আইআরজিসি। এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে অবস্থিত পশ্চিমা ও ইসরায়েলি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরম আতঙ্ক ও নিরাপত্তা উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন