বুধবার, ২৭ মে ২০২৬
হরমুজের পর এবার ঝুঁকিতে আরও এক জলপথ

হরমুজের পর এবার ঝুঁকিতে আরও এক জলপথ

আন্তর্জাতিক ডেক্স

ইরান-ইসরায়েল যুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অংশগ্রহণ বিশ্ব বাণিজ্যের জন্য নতুন হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

কাতারের দোহা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ এলমারসি বলেছেন, হুতিরা চাইলে বাব আল মানদেব প্রণালি বন্ধ করে দিতে পারে, যা সরাসরি লোহিত সাগর এবং শেষ পর্যন্ত সুয়েজ খালে প্রবেশ বন্ধ করে দেবে।

তিনি বলেন, 'তাহলে বিশ্বে দুটি বড় চোকপয়েন্ট তৈরি হবে—হরমুজ প্রণালি এবং সুয়েজ খাল—যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'তার মতে, এমন পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

এছাড়া হুতিদের ধারাবাহিক হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও চাপ বাড়াতে পারে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইরানের ক্ষেপণাস্ত্র কিছু ক্ষেত্রে প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, 'যদি ইয়েমেন থেকেও হামলা শুরু হয়, তাহলে ইসরায়েলের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে'। তবে রাজনৈতিক দিক থেকে বিষয়টি ভিন্ন হতে পারে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। তার মতে, ইসরায়েল হয়তো যুদ্ধকে আরও বিস্তৃত করতে আগ্রহী, যাতে যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধ থেকে সরে না যায়।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন