রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী হাটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ‘মেসার্স উত্তরণ বাণিজ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।জানা গেছে, যথাযথ অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ অকটেন, পেট্রোল ও ডিজেল মজুদ করে রাখা হয়েছিল। খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় মেসার্স উত্তরণ বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ও অগ্নিঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।