সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁওয়ে ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি:  জনতার হাতে যুবক আটক

ঠাকুরগাঁওয়ে ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি: জনতার হাতে যুবক আটক

মামুনুর রশিদ মামুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটুক্তির অভিযোগে বিধান রায় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (দুপুরে) রানীশংকৈল থানা পুলিশ তাকে আটক করে। জানা যায়, উপজেলার নেকমরদ পারকুন্ডা গ্রামের বাসিন্দা বিধান রায় তার ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট করেন।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বিধান রায়কে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রানীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন