বুধবার, ২৭ মে ২০২৬
মুকসুদপুরে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা কুচকাওয়াজ ও বর্ণাঢ্য আয়োজন

মুকসুদপুরে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা কুচকাওয়াজ ও বর্ণাঢ্য আয়োজন

মোঃ আবিদ হাসান মুছা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে মুকসুদপুর কেজি স্কুল মাঠে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা ও নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার নির্মম দৃশ্য উপস্থাপন করা হয়, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে নাড়া দেয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আল মামুন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় সাধারণ জনগণ।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন