রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
পরকীয়ার জেরে সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের!

পরকীয়ার জেরে সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের!

ডেস্ক রিপোর্ট

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভেঙে গেছে বলে শোনা যাচ্ছে। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তেই গাটছড়া বেঁধেছিলেন লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে। কিন্তু ভালোবাসার ঘর টিকল না স্বামীর পরকীয়ার জেরে! এ বিষয়ে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, ‘যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’ জানা গেছে, গত বছর নভেম্বর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন না তারা। গেল কয়েক মাস ধরেই রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন শোবিজে। এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতার খবর শোনা গেছে। মূলত পরকীয়ার নিয়েই মৌসুমী-রানার সংসারে অশান্তির সূত্রপাত। এক পর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা। ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে। উল্লেখ্য,মৌসুমী ও রানা ভালোবেসে ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বেশ ঘটা করে বিয়ে করেছিলেন। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল বিয়ে। সে সময় মৌসুমী বলেছিলেন, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন