বুধবার, ২৭ মে ২০২৬
যুদ্ধে জ্বালানি ব্যয় বাড়বে, বাজেটেও পড়তে পারে এর প্রভাব : অর্থমন্ত্রী

যুদ্ধে জ্বালানি ব্যয় বাড়বে, বাজেটেও পড়তে পারে এর প্রভাব : অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় বাড়বে এবং এর প্রভাব আসন্ন জাতীয় বাজেটেও পড়তে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি আমদানিতে বাড়তি অর্থের প্রয়োজন হবে। এ বিষয়ে আইএমএফ- এর সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, যুদ্ধ আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু এর প্রভাব আমরা ভোগ করছি। তাই অর্থনীতিকে সামাল দিতে আমাদের পরিকল্পিতভাবে এগোতে হবে।

আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের নেতৃত্বে প্রতিনিধিদল প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন