দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রামগতি পাবলিকিয়ান পরিবার’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহতাব হোসেন দোলনকে আহ্বায়ক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার শিক্ষার্থী আহসান হাবীব রানাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রামগতি পাবলিকিয়ান পরিবার আয়োজিত গেট টুগেদার প্রোগ্রাম ‘পাবলিকিয়ান ঐকতান’ শেষে এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমাম হোসেন মিহান, যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উসামা বিন উমর ও আমজাদ আলী সিফাত।
কমিটিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধিকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন: মো. আলী জিন্নাহ (ঢাবি), মাফির হোসেন শান্ত (রাবি), ইমতিয়াজ ইসমাইল (চবি), জোবায়ের হোসেন মাসুদ (ইবি), মো. আবদুর রহমান (নোবিপ্রবি), আফছার উদ্দিন লিমন (জবি), রাহাতুল ইসলাম সুজন (কুবি), সাইফুল ইসলাম (সাস্ট), মো. শাজারাজ হোসেন (জাককানইবি), মোসান্নেফ বিল্লাহ সিফাত (জাবি), মো. আবদুর রহমান রাফি (বেরোবি), মঈনুল হাসান মাহবুব (শেকৃবি), আদ্দীন হোসেন দিহান (ঢাকেবি), সামিউল আজাদ দিহান (পবিপ্রবি), হাসান মাহমুদ (ডুয়েট), আকরাম হোসেন রনি (চট্টগ্রাম মেডিকেল কলেজ)।
প্রসঙ্গত, রামগতি বৃহত্তর জনপদের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বিত ঐক্যবদ্ধ প্রয়াসেই রামগতি পাবলিকিয়ান পরিবারের আত্মপ্রকাশ। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা রামগতি অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।