বুধবার, ২৭ মে ২০২৬
এবারে ঈদ আনন্দে বিনোদন প্রেমিদের ভিড় নেই উধুনিয়ায়

এবারে ঈদ আনন্দে বিনোদন প্রেমিদের ভিড় নেই উধুনিয়ায়

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারে উধুনিয়ায় ঈদ আনন্দে বিনোদন প্রেমিদের ভিড় নেই। কফি হাউজগুলোয় খদ্দের ভিড় একেবারেই কম বলে জানা গেছে। ভ্রাম্যমাণ দোকানিদের কেনাবেচা জমছে না। 

উপজেলার উধুনিয়া ইউনিয়নের উধুনিয়া এলাকায় গত বছর পাচেক  হলো বছরের বিভিন্ন সময়ে আনন্দ  উৎসবে নানা বয়সের শত শত নারী পুরুষদের ভিড় জমে থাকে। বছরের দুই ঈদে সবচেয়ে বেশি ভিড় জমে থাকে। ঈদের দিন বিকেল থেকে পরের চার  থেকে দিন পাচেক সময়ে বিনোদন প্রেমিদের আড্ডা ভিড় বেশি জমে। এবারে সে ভিড় নেই। আজ মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে কফি হাউজগুলোয় তেমন খদ্দের ভিড় নেই। সড়কে ধারে বসা ফুচকা ও নানা খাদ্যের অস্থায়ী দোকানগুলোয় কেনাবেচা কম বলে জানানো হয়।  পুরো এলাকা ঘুরে দেখা ও জানা গেছে নারী ও পুরুষ মিলে এক থেকে সোয়াশো লোক বেড়াতে এসেছেন। এদের মধ্যে বেশ কয়েকটি পরিবার আছে। এসব পরিবারে কম বয়সী ছেলে মেয়েরা আছে। একাধিক দোকানীর কথায় এবারে ভিড় কম হওয়ায় তাদের কেনাবেচা কম হচ্ছে। আর বেড়াতে আসাদের বেশিজনই উধুনিয়ার আশেপাশের  এলাকার বসতি। তাদের আশা সামনের ঈদে ভিড় জমবে। আর বন্যার পানি হলে বিনোদন প্রেমিদের ভিড় আরো বেশি জমবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন