বুধবার, ২৭ মে ২০২৬
পাথরঘাটায় ৯ বছরের এলমার পুরো ৩০ রোজা সম্পন্ন

পাথরঘাটায় ৯ বছরের এলমার পুরো ৩০ রোজা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট

বরগুনার পাথরঘাটায় ৯ বছর বয়সী শিশু এলমা আক্তার এ বছর পবিত্র রমজান মাসের ৩০টি রোজাই সফলভাবে সম্পন্ন করেছে। তীব্র গরম ও দীর্ঘ সময় অনাহারে থাকার চ্যালেঞ্জ জয় করে ছোট্ট এলমার এই নিষ্ঠা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, এলমা ছোটবেলা থেকেই ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহী। এ বছর সে নিজেই জেদ ধরে ৩০টি রোজা রাখার। তার এই মনোবল দেখে পরিবারের সদস্যরা তাকে উৎসাহ দেন। সাহরি ও ইফতারে তার বিশেষ পছন্দের খাবার আয়োজনের মাধ্যমে তাকে সাহস জোগানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এত কম বয়সে এলমার এই ধৈর্য এবং সংকল্প বর্তমান সময়ের শিশুদের জন্য একটি অনন্য দৃষ্টান্ত। এলমার এই কৃতিত্বের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ তাকে দেখতে ভিড় করেন এবং শুভকামনা জানান।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন