শনিবার, ০৪ জুলাই ২০২৬
ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

মো. মিনহাজুর রহমান মাহিম

দক্ষতাভিত্তিক ও সৃজনশীল কাজের মাধ্যমে সমাজ গঠনের সংগঠন ‘পাঠকবন্ধু’র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিনহাজুর রহমান মাহিম মনোনীত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) সংগঠনটির উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটি থেকে পাশ হয়ে আসা এ শাখা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন সংগঠনের সাবেক সভাপতি আহসান হাবীব রানা ও সাবেক সহ-সভাপতি মুমতাহিনা রিনি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-

সহ-সভাপতি মো. রায়হান হোসেন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম ফাহিম, সাংগঠনিক সম্পাদক অহনা খালেক, কোষাধ্যক্ষ আল আমিন হোসেন ইমন, উপ-কোষাধ্যক্ষ অপু মিয়া, আইটি সম্পাদক আহনাফ আল রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক বৃষ্টি আক্তার মরিয়ম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রুফাইদা রহমান, বিতর্ক বিষয়ক সম্পাদক শাহারিউল ইসলাম সোহান, ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- তাসফিয়া তাহসিন, শেখ তাসনিম ফাতিমা এবং পারভেজ মোশারফ হোসেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মিনহাজুর রহমান মাহিম বলেন, “ইবি ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল ও দক্ষতাভিত্তিক কার্যক্রম পরিচালনাই হবে পাঠকবন্ধুর লক্ষ্য। একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান বৃদ্ধি ও নিজেদের কো-কারিকুলার অ্যাকটিভিটিস বৃদ্ধিতে এই সংগঠন সর্বোচ্চ কাজ করে যাবে।”

সভাপতি আরমান হোসেন বলেন, “সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসের শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের নতুন কিছু উপহার দেওয়াই হবে আমাদের চ্যালেঞ্জ।”

উপদেষ্টা অধ্যাপক ড. রহমান হাবিব বলেন, “পাঠকবন্ধুর কার্যক্রম অন্যান্য যেকোনো সংগঠনের তুলনায় অনন্য। নতুন কমিটির সদস্যরা সর্বোচ্চ সক্রিয় থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কল্যাণে নতুন উদ্যোগ নিবে এবং সে অনুযায়ী কাজ করবে বলে আমি আশাবাদী।”

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন