শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ

বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ

সিয়াম সিদ্দিক

কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নওগাঁর বদলগাছী উপজেলায় ৪ হাজার ৫শত ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার(২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন ৪৮ নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

এসময় উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু  , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান , উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ,জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, “চলতি মৌসুমে উপজেলার ৪ হাজার ৫শত ৬০জন  কৃষক বিভিন্ন ফসলের জন্য সরকারি প্রণোদনা পাচ্ছেন। এর মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ, উফশী রোপা আমন, বিভিন্ন সবজির বীজ, ফলজ ও লেবুর চারা। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ৬ জন কৃষককে দেওয়া হচ্ছে এয়ার-ফ্লো মেশিন।”

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন