২০২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৩৩ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সম্মানে ‘২য় বর্ষপূর্তি উদযাপন কমিটি-২০২৬’ গঠন করেছে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
কমিটিতে ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন-
প্রধান উপদেষ্টা উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান।
সদস্য হিসেবে রয়েছেন-
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, ইসলামিক এন্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহা. আব্দুর রহমান আনওযারী, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানূর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনূর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নজিবুল হক, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান, গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, সাদা দলের সহ-সভাপতি অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ এবং প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন।
৩৩ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটিতে রয়েছেন- আহ্বায়ক ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়া। যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন–
প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম।
সদস্য হিসেবে রয়েছেন–
পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, শাহ আজিজুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন, বিএনসিসি’র প্রধান সমন্বয়কারী কর্মকর্তা অধ্যাপক ড. মো. আব্দুল বারী, রোভার স্কাউট সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ মনজুর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, সহকারী প্রক্টরবৃন্দ এবং আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আকতার হোসেন।