শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা মুকুল গ্রেপ্তার

যিশাই মুরমু হীরা

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি ও সদ্য বহিষ্কৃত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​উপজেলার সতীতলা সাহেব বাজার এলাকার একটি হোটেল থেকে সাদা পোশাকের পুলিশ তাকে গ্রেপ্তার করে।

​সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ জুন এই হত্যাকাণ্ডের পর থেকেই মুকুল আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কড়া নিরাপত্তায় থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন