নওগাঁর মহাদেবপুরে এক জামায়াত কর্মীর বাসা থেকে অবৈধভাবে মজুদ করা ৩শ বস্তা সার উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
গত বুধবার(১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তি শিবরামপুর গ্রামের জামায়াত কর্মী আব্দুল লতিফের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৩শ বস্তা সার উদ্ধার করেন সহকারী কমিশনার( ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে উদ্ধার করা সার গুলো সরকারের অনূকুলে জব্দ ও অবৈধভাবে সার মজুদ করার অপরাধে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে আব্দুল লতিফের ৫ হাজার টাকা জরিমানা করেন|
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহম্মদ এরশাদ ও থানার অফিসার ইনচার্জ ওমর ফারুখ উপস্থিত ছিলেন| এলাকাবাসী অভিযোগ করেন, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের কাছে বিক্রি করে আসছিলেন|