চৌদ্দগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে নিজ বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলে মো. আবু বক্কর ছিদ্দিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন দুপুরে ৮০ বছর বয়সী খায়েরুন নেছা নিজ ঘরে নামাজ আদায় করছিলেন। এ সময় তার ছেলে মো. আবু বক্কর ছিদ্দিক ঘরে থাকা একটি কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।
ঘটনার পর নিহতের স্বজনদের দায়ের করা মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথি পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।