সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতের বেলায় পংরৌহা গ্রামে বটগাছের বড় আকারের ডাল ভেঙ্গে পড়ে কালী মন্দির ঘর ও দোকানসহ বসতঘরের ক্ষয় ক্ষতি হয়েছে। দোকানি ওসমান গণি এ ঘটনায় আঘাত পেয়ে আহত হয়েছেন। উল্লাপাড়া সদর ইউনিয়নের পংরৌহা গ্রামে গতকাল মঙ্গলবার দিন পেরিয়ে রাত আটটার দিকে আচমকা ডাল ভেঙ্গে বটগাছের নীচের পুরানো কালী মন্দির ঘর ও ওসমান গণির দোকানসহ বসতঘর ভেঙ্গে ক্ষয় ক্ষতি হয়ে গেছে। আজ বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে বড় আকারের ভেঙ্গে পড়া ডালটি সেভাবে রাখা আছে। গ্রামবাসিদের কয়েকজন সুলতান প্রামাণিক , খোরশেদ আলম , বাঞ্চারাম সরকার বলেন প্রতিদিনের মতো গতকাল গ্রামের লোকজন ওসমান গণির দোকান সামনে বসে গল্প আড্ডায় মেতেছিলেন। এমন সময় ডালটি ভেঙ্গে পড়ে। গ্রামের বসতিরা জানান টিনের ছাউনির কালী মন্দিরটি অনেক পুরনো। এখানে গ্রামের হিন্দু সস্প্রদায়ের লোকজন পুজা অর্চনা করেন। কালী মন্দিরটি বটগাছের গোড়া ঘেষে নীচে ও পাশেই বসতবাড়ি ঘর রয়েছে।
উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান বলেন ভেঙ্গে পড়া ডালটি সরানোর বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলবেন।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন বিষয়টি তিনি জেনে ডালটি সেখান থেকে সরানোসহ নিলাম ডাকের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনার ( ভূমি) অফিসে জানানো হয়েছে।