শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ছাত্র রাজনীতির করণীয় শীর্ষক মতবিনিময় সভা

ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ছাত্র রাজনীতির করণীয় শীর্ষক মতবিনিময় সভা

কাউছার উদ্দিন হৃদয়

চট্টগ্রামের ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে ‘কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, রাজনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ছাত্র রাজনীতির করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

তিনি বলেন, অতীতের স্বৈরাচারী শাসনামলের মতো শিক্ষাঙ্গনে কোনো ধরনের নৈরাজ্য চলতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে এবং শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও বিপদ-আপদে পাশে থাকতে হবে। তিনি আরও বলেন, অতীতে শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হলেও ভবিষ্যতে এমন সংস্কৃতির কোনো স্থান নেই। ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায় ও সমস্যা সমাধানে সবসময় পাশে থাকবে।

ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেক আজিজের সভাপতিত্বে এবং সদস্য সচিব মির্জা ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শরিফুল ইসলাম তুহিন বলেন, ছাত্রদল আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী। সংগঠনে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের স্থান হবে না। ছাত্রদলকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনকে আরও সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন