চাই সুই উ মারমা।রাঙ্গামাটি প্রতিনিধি।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি এবং মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, কাপ্তাই থানার উপ পরিদর্শক সাইমুল ইসলাম, চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক মো: আক্তারুজ্জামান, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সরকারি দপ্তরে প্রধানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকপাচার ও চুরি রোধ এবং বেপরোয়া মোটর সাইকেল চালানো রোধে কঠোর নজরদারি রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সর্বোপরি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।