শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
ইবির শিক্ষিকা হত্যার রিপোর্ট উঠছে সিন্ডিকেটে, পরিবারের যে প্রত্যাশা

ইবির শিক্ষিকা হত্যার রিপোর্ট উঠছে সিন্ডিকেটে, পরিবারের যে প্রত্যাশা

মো. মিনহাজুর রহমান মাহিম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট উঠছে সিন্ডিকেটে।

একাধিক সূত্রে জানা গেছে

আজ সোমবার (২৯ জুন) সন্ধ্যায় সিন্ডিকেট সভা রয়েছে এবং এই সভায় এজেন্ডাভুক্ত আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে পাস করা হচ্ছে। 

বিভাগের শিক্ষার্থীদের দাবি— সঠিক তদন্ত রিপোর্ট জমা দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এতদিন পার হয়ে গেলেও চার্জশিট জমা হয়নি। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পুলিশ চার্জশিট জমা দিবে বলে জানতে পেরেছি, সুতরাং তদন্ত রিপোর্ট হেরফের বা অসংগতি দেখা দিলে শিক্ষার্থীরা মেনে নেবে না।

জানতে চাইলে শিক্ষিকা রুনার স্বামী মুহা. ইমতিয়াজ সুলতান বলেন, “সিন্ডিকেটের বিষয়ে অবগত না। এবিষয়ে মন্তব্য করছি না। তবে হত্যাকাণ্ডটি দিবালোকের মতো স্পষ্ট। তদন্ত কমিটির উপরও আস্থা আছে। সেইভাবে প্রতিফলিত হবে আশা রাখছি।”

প্রসঙ্গত, বিভাগীয় দুর্নীতির দ্বন্দ্ব,  পারস্পরিক অসহযোগিতা ও কর্মচারী বদলীর জেরে গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা তাঁর নিজ অফিস কক্ষে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন বলে জানান গেছে। এর পরপরই হত্যাকাণ্ডের বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় রিপোর্ট প্রদানের জন্য তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. গোলাম মওলাকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে রিপোর্ট জমা দেয় তারা। সেই রিপোর্ট আজ সিন্ডিকেটে উত্থাপিত হবে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন