শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে কক্সবাজারে ছাত্রশিবিরের বাইসাইকেল র‍্যালি

মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে কক্সবাজারে ছাত্রশিবিরের বাইসাইকেল র‍্যালি

কাউছার উদ্দিন হৃদয়

কক্সবাজারে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কেন্দ্রঘোষিত সপ্তাহব্যাপী ‘মাদক বিরোধী ক্যাম্পেইন-২০২৬’-এর অংশ হিসেবে কক্সবাজারে সচেতনতামূলক বাইসাইকেল র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলা শাখা।

রবিবার (২৮ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাবনী পয়েন্টে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক ও তরুণরা অংশগ্রহণ করেন। এ সময় তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন স্লোগান ও বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
জেলা ছাত্রশিবিরের নেতারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী বাইসাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা অত্যন্ত জরুরি।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন