শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
লংগদু থানার বিশেষ অভিযানে ৩২ (বত্রিশ) পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারি গ্রেফতার।

লংগদু থানার বিশেষ অভিযানে ৩২ (বত্রিশ) পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারি গ্রেফতার।

ডেস্ক রিপোর্ট

গত ২৬ জুন ২০২৬ খ্রিঃ রাত ২৩:৪৫ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম লংগদু থানাধীন ০৪নং বগাচত্তর ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডস্থ বৈরাগী বাজারে মেসার্স শাহিন এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এসআই (নিঃ) সঞ্জিৎ কুমার মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয়কালে হাসমত আলী (৩৫), পিতা- মোঃ আইন উদ্দিন, মাতা- মৃত কুলসুম আক্তার, সাং- ঠেকাপাড়া, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি-কে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত হতে ৩২ (বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দপূর্ব লংগদু থানা মামলা নং-০৭, তারিখ-২৭/০৬/২০২৬ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন