শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. ইসহাক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ‘ঈশ্বরগঞ্জ নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েব)’ ও ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’ যৌথভাবে এই সভার আয়োজন করে।

পিএফজি সদস্য শেফালী হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিএফজি সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম তালুকদার। মূল বক্তব্য উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান।

বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারীর সক্রিয় নেতৃত্ব অপরিহার্য। পরিবার ও সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে সংঘাত নিরসন, সামাজিক সংহতি বৃদ্ধি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা সহজতর হয়। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতয়িতাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা খাতুন, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, বড়হিত ইউপি সদস্য ববিতা খাতুন, সাবেক ঈশ্বরগঞ্জ ইউপি সদস্য রাবেয়া বেগম, পিএফজি সদস্য নাসরিন আকতার, নারী নেত্রী মাজেদা খাতুন প্রমুখ। সভায় অংশগ্রহণকারীরা ঈশ্বরগঞ্জ উপজেলায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে সামাজিক সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় স্থানীয় রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ, শিক্ষক, পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন এবং এলাকায় শান্তি বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন