সোমবার, ২০ এপ্রিল ২০২৬
আলীকদমে সাজাপ্রাপ্ত মাদক আসামি গ্রেফতার

আলীকদমে সাজাপ্রাপ্ত মাদক আসামি গ্রেফতার

রাম কৃষ্ণ দে

বান্দরবানের  আলীকদম উপজেলায় ২২ মার্চ ২০২৬ তারিখে পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) নিশাত বড়ুয়া, এএসআই (নিঃ) রনেশ বড়ুয়া, এএসআই (নিঃ) রাজীব দে এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

অভিযানে জিআর নং-৬৫/২৩, আলীকদম থানার মামলা নং-০৫, তারিখ ২২/১১/২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৩৬(১) টেবিল ১০(খ) অনুযায়ী ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী সাবুকুন্নাহারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী সাবুকুন্নাহার (স্বামী- মফিজুর ইসলাম, পিতা- মৃত নুর আহমদ) পূর্ব পালং পাড়ায় তার বাবার বাড়ি থেকে আটক করা হয়।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন