শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্ভাব্য নাশকতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্ভাব্য নাশকতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মো. মিনহাজুর রহমান মাহিম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংগঠনটি ও তার ছাত্র সংগঠন ছাত্রলীগের সম্ভাব্য সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সতর্কতামূলক বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে প্রশাসন ভবন হয়ে ছাত্রদলের টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

মিছিলে ‘শিক্ষা ছাত্রলীগ একসাথে চলে না’, ‘ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর জেলে ভর’, ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ এবং ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’সহ নানা স্লোগান দেওয়া হয়।

সমাবেশে আহ্বায়ক কমিটির সদস্য নূর উদ্দীন বলেন, “আজকের এই বিক্ষোভ থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে, ফ্যাসিস্ট হাসিনা ও তার সংগঠন এই বাংলার মাটিতে আর ঠাঁই পাবে না। তারা যখনই মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে, আমরা তখনই রুখে দাঁড়াবো। এই বাংলার ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে আগেও মাঠে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।”

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন