শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
উলিপুরে বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

উলিপুরে বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শাহীন আহমেদ

কুড়িগ্রামের উলিপুরে বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  সরকারের অনুমোদিত উলিপুর বাইপাস সড়ক প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জুন) সকালে উলিপুর বড় মসজিদ মোড়ে উলিপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র তারিক আবু আলা চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিয়া,জেলা  জামায়াতের সেক্রেটারি  মাওলানা  নিজামউদ্দিন, বিএনপির যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সহ আয়োজকরা।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উলিপুর শহরের ওপর দিয়ে চলাচলকারী ভারী যানবাহনের কারণে তীব্র যানজট, সড়ক দুর্ঘটনা এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত উলিপুর বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়ন করা হলে শহরের যানজট নিরসনের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।তারা আরও বলেন, বাইপাস সড়কটি বাস্তবায়িত হলে শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষ নিরাপদে চলাচলের সুযোগ পাবে। একই সঙ্গে উলিপুর পৌর এলাকার পরিবেশ ও ব্যবসা-বাণিজ্যের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্প।মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে অনুমোদিত উলিপুর বাইপাস সড়কের নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উলিপুরের সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন