শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বাসাইলে অবৈধ জালবিরোধী অভিযান, ৪ হাজার টাকা জরিমানা ও জাল ধ্বংস

বাসাইলে অবৈধ জালবিরোধী অভিযান, ৪ হাজার টাকা জরিমানা ও জাল ধ্বংস

মো. তোফাজ্জল হোসেন

​টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের রাশড়া বিলে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

সোমবার (২২ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানে অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল ব্যবহার ও সংরক্ষণের দায়ে মো. মাজেদুল (২৬) নামের এক ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৬০০ মিটার দীর্ঘ ৩০টি চায়না দুয়ারি জাল এবং ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১.৫ লক্ষ টাকা। জব্দকৃত জালগুলো পরবর্তীতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম, বাসাইল থানা পুলিশ, গ্রাম পুলিশসহ মৎস্য দপ্তরের সংশ্লিষ্টরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন