বুধবার, ২৭ মে ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরকে ফোনে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

সাংবাদিক আনিস আলমগীরকে ফোনে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হওয়ার কথা জানান আনিস আলমগীর।

আনিস আলমগীর বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়েছি। তিনি আজকে ঈদের নামাজে যে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন'।

ধানমণ্ডির একটি জিম থেকে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন উত্তরা পশ্চিম থানায় হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এরপর দুর্নীতি দমন কমিশনও (দুদক) একটি মামলা করে। তিন মাস কারাভোগের পর শনিবার (১৪ মার্চ) আনিস আলমগীর কারাগার থেকে জামিনে মুক্তি পান।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন