শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শ্রীমঙ্গলে ২ কেজি গাঁজাসহ কারবারি পুলিশের জালে

শ্রীমঙ্গলে ২ কেজি গাঁজাসহ কারবারি পুলিশের জালে

তিমির বনিক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২ (দুই) কেজি গাঁজাসহ দুশন্ড ভৌমিক (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বুধবার (১৭ই জুন) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শ্রীমঙ্গল উপজেলাধীন কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান এলাকার রমেশ রাজবংশীর বাড়ির সামনের সড়কে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত দুশন্ড ভৌমিককে আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় তার হেফাজতে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর নীল রঙের দুটি পলিথিন ব্যাগে মোড়ানো মোট ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশগ্রহণ করেন। উদ্ধারকৃত গাঁজা জব্দপূর্বক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এবিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যথাযত আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন